চিলিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলির সরকার গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পে নিহত ব্যক্তিদের স্মরণে কাল রোববার থেকে তিন দিনের জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পেট্রিসিও রোসান্দে জানান, ‘প্রেসিডেন্ট তিন দিনব্যাপী জাতীয় শোক কর্মসূচি ঘোষণা করেছেন। ভূমিকম্পে নিহত চিলিবাসীর স্মরণে কাল রোববার মধ্যরাত থেকে এ কর্মসূচি শুরু হবে।’তিনি আরও বলেন, প্রেসিডেন্ট মিশেল নিহত ব্যক্তিদের প্রতি সংহতির প্রতীক হিসেবে প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের অনুমতি প্রদান করেছেন। ভূমিকম্পে এ পর্যন্ত সরকারিভাবে নিহতের সংখ্যা ৮০২ বলে জানানো হয়েছে।উত্তরাঞ্চল আবার প্রকম্পিত: চিলির উত্তরাঞ্চলে বৃহস্পতিবার ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ওই ভূমিকম্প গত সপ্তাহ শেষে ভয়াবহ ভূমিকম্পের পরবর্তী কম্পন নয়। জাতীয় জরুরি দপ্তরের প্রধান কারমেন ফার্নান্দেজ জানান, কোনো প্রকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ৩৯ মিনিটে আঘাত হানে। ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল কালামার উত্তর-পূর্বাঞ্চলে আন্দিজ পর্বতমালার ১০৫ কিলোমিটার ভেতরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানায়। ফার্নান্দেজ জানান, কালামা সমুদ্র থেকে দুই হাজার ৫০০ মিটার উঁচুতে অবস্থিত। তাই সুনামির আঘাত হানার কোনো আশঙ্কা নেই।চিলিতে গত শনিবার ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প এবং পরবর্তী সময়ে ভূমিকম্পের প্রভাবে সৃষ্ট সুনামিতে আট শতাধিক লোকের প্রাণহানি ঘটে। সরকারি সূত্রে এ সংখ্যা জানানো হয়। এএফফি।