চিলির নেতা আলেন্দের লাশের ময়নাতদন্ত হবে আবারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলির সাবেক প্রেসিডেন্ট সালভাদর আলেন্দের মৃত্যুরহস্য উদ্ঘাটনে আবারও ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। আলেন্দে আত্মহত্যা করেছিলেন নাকি তাঁকে হত্যা করা হয়েছিল, তা খতিয়ে দেখতে তাঁর দেহাবশেষ পরীক্ষার জন্য কবর থেকে তোলার নির্দেশ দিয়েছেন আদালত।সালভাদর আলেন্দে ১৯৭০ সালে চিলির প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু তিন বছর পরই ১৯৭৩ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসক অগুস্তো পিনোচেট দেশটির ক্ষমতা দখল করেন। ওই অভ্যুত্থানে প্রেসিডেন্ট ভবনে সেনা ও বিমান হামলার পর ভবনটি থেকে আলেন্দের মৃতদেহ উদ্ধার করা হয়। ওই সময় সরকারি ময়নাতদন্ত প্রতিবেদনে জানানো হয়, কিউবার নেতা ও বন্ধু ফিদেল কাস্ত্রোর উপহার দেওয়া রাইফেলের গুলিতে আলেন্দে আত্মহত্যা করেছেন। আলেন্দের ব্যক্তিগত চিকিৎসক ময়নাতদন্তের ওই প্রতিবেদন সমর্থন করেছিলেন। কিন্তু আলেন্দের কিছু সমর্থক প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেন। তাঁদের দাবি, সেনারা আলেন্দেকে হত্যা করেছে। বিবিসি।