চিলির 'মৃত্যুর কাফেলা'র হোতা জেনারেলের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলির ‘মৃত্যুর কাফেলা’ বলে পরিচিত হত্যাযজ্ঞের মূল হোতা সাবেক জেনারেল অডলানিয়ার মেনা (৮৭) আত্মহত্যা করেছেন। গত শনিবার নিজের বাড়িতে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন তিনি। কারাভোগে থাকা মেনা সাময়িক মুক্তি পেয়ে বাড়ি গিয়েছিলেন।
জেনারেল মেনা চিলির সাবেক কুখ্যাত স্বৈরশাসক অগাস্তো পিনোশের আমলে গোয়েন্দা বিভাগের পরিচালক ছিলেন। ১৯৭৩ সালে ১০০ জনেরও বেশি সরকারবিরোধী নেতাকে হত্যার ঘটনা মৃত্যুর কাফেলা বলে পরিচিত। ওই অপরাধে জড়িত থাকায় মেনার ছয় বছর কারাদণ্ড হয়।
মেনার আইনজীবী হোর্হে বালমাসেদা বলেন, মেনার কর্ডিলেরা কারাগার বন্ধ করার পরিকল্পনার কারণে তাঁকে আরেকটি কারাগারে স্থানান্তর করার কথা ছিল। এতে উদ্বিগ্ন ছিলেন তিনি। কর্ডিলেরা কারাগারে টেলিভিশন ও বাগানের সুবিধা পেয়েছিলেন তিনি। বিবিসি।