চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সন্ধিক্ষণে: জিনপিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বেইজিং ও ওয়াশিংটনের সম্পর্ক ‘গুরুত্বপূর্ণসন্ধিক্ষণে’ রয়েছে। চীন সফর-রত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জ্যেষ্ঠ উপদেষ্টা টম ডনিলনকে তিনি এ কথা বলেছেন। আগামী ৭ ও ৮ জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানিল্যান্ডস অবকাশযাপন কেন্দ্রে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে শীর্ষ বৈঠক করবেন শি জিনপিং। তাঁর সফরের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডনিলন বেইজিংয়ে অবস্থান করছেন। গত মার্চে জিনপিংয়ের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দুই নেতা শীর্ষ বৈঠক করতে যাচ্ছেন।
বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপল-এ প্রেসিডেন্ট জিনপিং ডনিলনকে বলেন, অতীতের সাফল্যের ভিত্তি এবং ভবিষ্যতের জন্য সম্পর্কের নতুন দ্বার উন্মোচন—এ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের বর্তমান সম্পর্ক সংকটের সন্ধিক্ষণে রয়েছে। এএফপি।