প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসময় তৃতীয় বিশ্বের মেধাবীরা উচ্চশিক্ষার জন্য পশ্চিমা দেশে চলে যেত। বর্তমানে এ হার কমেছে। এখন পশ্চিমা দেশের বদলে অনেক মেধাবী যাচ্ছেন চীন ও ভারতসহ এশিয়ারই কয়েকটি দেশে। এর ফলে বিদেশি শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ হিসেবে চীন তৃতীয় স্থানে উঠে এসেছে। এর আগে আছে শুধু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। উচ্চশিক্ষার্থে শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ওপর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন পরিচালিত এক সমীক্ষায় এ তথ্য জানা গেছে। টাইমস অব ইন্ডিয়া।