চীন পরিচালিত পাকিস্তানি বন্দর নিয়ে উদ্বিগ্ন ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৌশলগত গভীর সমুদ্রে অবস্থিত পাকিস্তানের একটি বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব চীনকে দেওয়ায় নয়াদিল্লি উদ্বিগ্ন। গতকাল বুধবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি এই উদ্বেগ প্রকাশ করেন।এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনি বেঙ্গালুরুতে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমার জবাব একেবারে সোজা। একবাক্যে বলতে গেলে, ঘটনাটি আমাদের জন্য উদ্বেগের।’ সেখানে ভারতীয় বিমান মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ অনুষ্ঠানে চীনের একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল।আরব সাগরে অবস্থিত গাওদার বন্দরের ব্যবস্থাপনা চীনের কোম্পানিকে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। এ বিষয়ে গত ৩০ জানুয়ারি বেইজিংয়ের সঙ্গে একটি চুক্তির অনুমোদন দেয় ইসলামাবাদ। বেলুচ প্রদেশে ওই সমুদ্রবন্দরের কাঠামো তৈরির বেশির ভাগ তহবিল দেয় বেইজিং। এর আগে বন্দরটির ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সিঙ্গাপুরের একটি কোম্পানি। এএফপি।