চীন-ভারত সীমান্ত বৈঠক শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও চীনের কর্মকর্তারা দুই দেশের সীমান্ত নিয়ে স্পর্শকাতর বিষয়ে আলোচনা শুরু করেছেন। গতকাল সোমবার নয়াদিল্লিতে এই আলোচনা শুরু হয়েছে। আলোচনায় ভারতের পক্ষে প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন। চীনের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন স্টেট কাউন্সিলর দাই বিংগুও।কর্মকর্তারা জানান, দুই দিনের মধ্যে এটি ১৫তম আন্তসীমান্তবিষয়ক আলোচনা। দুই দিনের এই আলোচনায় দীর্ঘদিনের বিতর্কিত বিষয়গুলো স্থান পাবে। গতকাল ভারতের দাইয়ের উদ্ধৃতি দিয়ে দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, ভারতের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক স্থাপনে ভারত পুরোপুরি অঙ্গীকারবদ্ধ। এই সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে কঠোর পরিশ্রম করছে চীন। তিনি বলেন, চীন ভারতে হামলা চালানোর উদ্যোগ নিচ্ছে বা ভারতের উন্নয়ন দমাতে চীন চেষ্টা চালাচ্ছে, এমন কিছুর অস্তিত্ব নেই।ভারত ও চীনের মধ্যবর্তী সীমান্তের দৈর্ঘ্য দুই হাজার কিলোমিটার। গত শতাব্দীর আশির দশকে সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে সংক্ষিপ্ত যুদ্ধ হয়। এর পর থেকে তাদের সীমান্তবিরোধ নিয়ে বারবার বৈঠক হচ্ছে। গত বছর ভারতে নির্বাসিত তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার এক ভাষণকে কেন্দ্র করে দুই পক্ষের আলোচনা বাতিল হয়ে যায়। এএফপি।