প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি দমন ও সামরিক সম্পর্ক উন্নয়নে পারস্পরিক সহযোগিতায় একমত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র।গতকাল বৃহস্পতিবার চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত ঊর্ধ্বতন পর্যায়ের এক বৈঠক শেষে চীনের কূটনীতিবিদ ইয়াং জিয়েচি এ তথ্য জানান।ইয়াং আরও জানান, দুই দেশের মধ্যে সমুদ্রসীমা নিয়ে অসন্তোষ ও ‘সাইবার-গোয়েন্দাগিরি’ নিয়েও আলোচনা হয়েছে। চীনের পক্ষ থেকে উভয় বিষয়ে চীনের নতুন অবস্থানের কথা তুলে ধরা হয়। দুই দিনব্যাপী ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, অর্থমন্ত্রী জ্যাক লিউসহ উভয় দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রয়টার্স