চীন-মিয়ানমার সম্পর্ক জোরদার করার অঙ্গীকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের সঙ্গে দৃঢ় সম্পর্কের প্রতিশ্রুতি দিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট জি জিয়ানপিং। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ঐতিহাসিক মিয়ানমার সফরের আগে গতকাল সোমবার তিনি এ প্রতিশ্রুতি দিলেন। জিকে চীনের ভবিষ্যৎ নেতা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।গতকাল বেইজিংয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান মিন অং লেইং ভবিষ্যৎ চীনাপ্রধানের সঙ্গে বৈঠন করেন।কাল বুধবার মিয়ানমার সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি হবেন ৫০ বছরের বেশি সময়ের মধ্যে মিয়ানমার সফরে যাওয়া সবচেয়ে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা।বৈঠকে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগ বাড়ানো ও সহযোগিতা আরও জোরদার করার প্রস্তাব দেন ভাইস প্রেসিডেন্ট জি। ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘সহযোগিতার সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে মিয়ানমারের সঙ্গে কাজ করবে চীন।’ এএফপি।