চীন-মুসলিম বিশ্বে জনপ্রিয়তা কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এতে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রিপাবলিকান প্রার্থী মিট রমনির মনোনয়ন প্রায় নিশ্চিত। আন্তর্জাতিক নানা বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে চীন ও মুসলিম বিশ্বে জনপ্রিয়তা কমেছে ওবামার। অন্যদিকে মিট রমনি ক্ষমতায় এলে চীনের সঙ্গে কূটনীতিতে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেনইউরোপীয় ও জাপানিরা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আবার ক্ষমতায় দেখতে চায়। তবে চীন ও মুসলিম বিশ্বে ওবামার জনপ্রিয়তা কমে গেছে। গতকাল বুধবার প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার বিশ্বের ২১টি দেশে জরিপ চালিয়ে এ তথ্য প্রকাশ করেছে। এক মাস ধরে এই জরিপ চালানো হয়।জরিপে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওবামার কিছু নীতিতে অসন্তুষ্ট হলেও ইউরোপের জনগণ তাঁকে আবার হোয়াইট হাউসে দেখতে চায়। ফ্রান্সের ৯২ শতাংশ মানুষ চায়, ওবামা আবারও ক্ষমতায় আসুন। এ ছাড়া জার্মানির ৯০ ও যুক্তরাজ্যের ৭৩ শতাংশ মানুষ ওবামাকে সমর্থন করে। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের জনগণও ওবামার পক্ষে। দেশটির ৭২ শতাংশ মানুষ তাঁকে আবার প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়। এশিয়ার দেশ জাপানেরও দুই-তৃতীয়াংশ মানুষ ওবামার সমর্থক।ইউরোপ ও চীনে ওবামার এ জনপ্রিয়তার বিপরীত চিত্র চীনে। তাদের মাত্র ৩১ শতাংশ মানুষ চায়, ওবামা আবার ক্ষমতায় আসুন। রাশিয়ানদের কাছেও ওবামার জনপ্রিয়তার হার খুব বেশি নয়। মাত্র ২৫ শতাংশ রাশিয়ান চায়, ওবামা আবার ক্ষমতায় আসুন।মুসলিম বিশ্বে ওবামার জনপ্রিয়তা কম। লেবাননের ৬২ শতাংশ মানুষই চায় না, ওবামা আবারও চার বছরের জন্য ক্ষমতা পান। জর্ডানে এমন মানুষের সংখ্যা ৭৩ ও মিসরে ৭৬ শতাংশ।বহির্বিশ্বে ওবামার অবস্থা যা-ই হোক, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হতে হবে ওবামাকে। ওয়াল স্ট্রিট জার্নাল বা এনবিসির সাম্প্রতিক জরিপে দেখা যায়, ওবামার পক্ষে ৪৭ শতাংশ জনগণের সমর্থন রয়েছে। রমনির পক্ষে রয়েছে ৪৩ শতাংশের সমর্থন। এএফপি।