প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমে বাধ্য করা এবং মানব পাচার রোধে ব্যর্থ হওয়া দেশগুলোর মধ্যে রাশিয়া ও চীন সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। গত বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এ মূল্যায়নে মস্কো ও বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। মার্কিন প্রতিবেদনে বলা হয়, মানব পাচার রোধের ক্ষেত্রে রাশিয়া ভুক্তভোগীকে আইনি সহায়তা দিতে ব্যর্থ হয়েছে। আর চীন পাচার রোধ ও এর সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির পদক্ষেপ নিতে পারেনি। এ কারণে দেশগুলোর ওপর অবরোধ আরোপের মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। এএফপি ও রয়টার্স।