চীন সফরে কিম জং ইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল গতকাল শুক্রবার চীন সফরে গেছেন। তবে ছেলে কিম জং উন তাঁর সফরসঙ্গী হয়েছেন কি না, সে বিষয়ে জানা যায়নি। গণমাধ্যমের খবরে এ কথা জানানো হয়েছে।বার্তা সংস্থা ইয়নহ্যাপ জানায়, চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় মুদানজিয়াং শহরের একটি হোটেলে কিম জং ইল অবস্থান করছেন।একজন কর্মকর্তা ইয়নহ্যাপকে জানান, কিম জং উন বাবার সঙ্গে আছেন কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। অপর এক কর্মকর্তা ইয়নহ্যাপকে জানান, উত্তর কোরিয়ার সফরকারী দলের ৭০ সদস্যের তালিকায় জং উনের নাম নেই। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সিউলের মুখপাত্ররা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।এর আগে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়, একটি বিশেষ ট্রেনে করে কিম জং উন চীনের সীমান্তবর্তী শহর তুমেনে পৌঁছান। এএফপি।