চীন সফরে গেছেন মনমোহন সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল মঙ্গলবার চীন সফরে গেছেন। সেখানে তিনি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক জোট ‘ব্রিকস’-এর সম্মেলনে অংশ নেবেন।চীনের উপকূলীয় শহর সানাইয়াতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। চীন সফরকালে মনমোহন সিং চারটি দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন। তিনি চীনের প্রেসিডেন্ট হু জিনতাও, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ, রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গে বৈঠক করবেন। তাঁদের আলোচনায় আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে জ্বালানি ও অর্থনৈতিক বিষয় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।ব্রিকসভুক্ত দেশগুলো বিশ্ব অর্থনীতির ৪০ শতাংশ নিয়ন্ত্রণ করে। মনমোহন সিং চীনে তিন দিন অবস্থান করে সেখান থেকে দুই দিনের সফরে কাজাখস্তানে যাবেন। দ্য হিন্দু অনলাইন।