চীনা জাহাজের মুখোমুখি ফিলিপাইনের যুদ্ধজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের একটি যুদ্ধজাহাজ গতকাল বুধবার দক্ষিণ চীন সাগরে থাকা দুটি চীনা জাহাজের কাছাকাছি অবস্থান নিয়েছে। এতে প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ নৌপথ দক্ষিণ চীন সাগরের জলসীমা নিয়ে দেশ দুটির মধ্যে চলমান বিরোধে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।ফিলিপাইন সরকার বলেছে, দেশটির জলসীমায় ঢুকে অবৈধভাবে মাছ ধরতে থাকা জেলেদের গ্রেপ্তারের চেষ্টা করলে ম্যানিলার পতাকাবাহী জাহাজকে চীনের দুটি নৌযান বাধা দেয়। এ ঘটনায় চীনা রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় ফিলিপাইন। পাশাপাশি ওই এলাকায় যুদ্ধজাহাজটি মোতায়েন করা হয়।চীন দাবি করেছে, ওই জলসীমায় তাদের সার্বভৌম অধিকার আছে। ফিলিপাইনের যুদ্ধজাহাজটিকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।ফিলিপাইনের পররাষ্ট্রসচিব অ্যালবার্ট ডেল রোজারিও জানান, দুই দেশই কূটনৈতিকভাবে এ সমস্যা নিরসনের চেষ্টা চালাচ্ছে। তবে তার দেশ সম্ভাব্য ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায়ও প্রস্তুত রয়েছে। এএফপি।