চীনা নাবিকদের হত্যার কথা স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনা নাবিকদের হত্যার কথা আদালতে স্বীকার করেছেন মিয়ানমারের এক যুদ্ধবাজ ও তাঁর সহযোগীরা। গত বছরের অক্টোবরে থাইল্যান্ডের একটি নদীতে দুটি চীনা কার্গো জাহাজ থেকে ওই নাবিকদের লাশ উদ্ধার করা হয়।গোল্ডেন ট্রায়াঙ্গল হিসেবে পরিচিত থাইল্যান্ড, লাওস ও মিয়ানমার অঞ্চলের প্রভাবশালী যুদ্ধবাজ নাউ খাম কার্গো জাহাজের ১৩ চীনা নাবিকের হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁর পাঁচ সহযোগীও আদালতে ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বীকারোক্তি দেন। মাদক ব্যবসা ও পাচারে জড়িত এই যুদ্ধবাজ এক দশকেরও বেশি সময় ধরাছোঁয়ার বাইরে ছিলেন। চলতি বছরের এপ্রিলে মিয়ানমারে আটক হওয়ার পর হত্যা, মাদক পাচার, অপহরণ ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ সহযোগীসহ তাঁকে চীনের কাছে হস্তান্তর করা হয়। চীনের কুনমিং শহরের এক আদালতের পরবর্তী শুনানিতে তাঁদের ছয়জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা রয়েছে। এদিকে থাইল্যান্ডের নয় সেনা কর্মকর্তাও এই হত্যাকাণ্ডে জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের বিষয়েও তদন্ত চলছে বলে জানা গেছে। বিবিসি।