চীনা পার্লামেন্টের উপদেষ্টা পর্ষদে পানচেন লামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিব্বতের দ্বিতীয় সর্বোচ্চ বৌদ্ধ নেতা পানচেন লামাকে চীনের পার্লামেন্টের একটি উপদেষ্টা পর্ষদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছে। গত রোববার তাঁকে ওই পদে নির্বাচন করা হয়। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানায়।পানচেন লামা গিয়ালটসেন নোরবুসহ (২০) ১৩ জনকে চায়নিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিসিসি) প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। পানচেন লামা সম্প্রতি জনসমক্ষে চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ও তিব্বতে চীনা শাসনের প্রশংসা করেছেন। আগামী বুধবার সিপিসিসির বার্ষিক বৈঠক শুরু হচ্ছে।১৯৯৫ সালে চীনা কমিউনিস্ট পার্টির তত্ত্বাবধানে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে গিয়ালটেন নোরবুকে ১১তম পানচেন লামা হিসেবে নির্বাচিত করে চীন। পানচেন লামা পদে তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার মনোনীত একজনকে প্রত্যাখ্যান করে চীন।দালাই লামা যাকে পানচেন লামা পদে মনোনীত করেছিলেন, তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি। ধারণা করা হয়, তিনি এক ধরনের গৃহবন্দী অবস্থার মধ্যে রয়েছেন। এএফপি।