চীনে আগুনে আরও এক তিব্বতির আত্মাহুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনা শাসনের বিরুদ্ধে প্রতিবাদে ও তিব্বতের স্বায়ত্তশাসন দাবিতে আরও এক তিব্বতি শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল সোমবার বার্তা সংস্থা সিনহুয়ার খবরে এ কথা বলা হয়েছে।খবরে বলা হয়, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিনঘাই প্রদেশের দাগেরি নামক গ্রামে গত রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রী আত্মাহুতি দেয়। ওই গ্রামের বাসিন্দাদের বেশির ভাগই জাতিগতভাবে তিব্বতি।স্থানীয় সরকারি কর্মকর্তারা বলছেন, ওই স্কুলছাত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।মানবাধিবার সংস্থাগুলো বলছে, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত চীনা শাসনের বিরুদ্ধে অন্তত ৯০ জন তিব্বতি শরীরে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছে। তবে গত নভেম্বর থেকে শরীরে আগুন দিয়ে তিব্বতিদের আত্মাহুতি দেওয়ার প্রবণতা হঠাৎ করেই বেড়ে গেছে এবং শরীরে আগুন দেওয়া তিব্বতিদের অধিকাংশই মারা গেছে।সিনহুয়া বলেছে, রোববার আট তিব্বতিকে আত্মাহুতির প্ররোচনার অভিযোগে এক ভিক্ষু ও তাঁর স্বজনকে আটক করা হয়েছে। এএফপি।