চীনে আবারও বন্যা ৫১ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবল বর্ষণের কারণে চীনের দুটি প্রদেশে আবার বন্যা হয়েছে। বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৫১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে ২৩ জন। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানায়।সিনহুয়া জানায়, গত সোমবার গানসু প্রদেশে ঝউকুর কাছে লংন্যান শহরে বন্যায় ৩৬ জন মারা যায়। নিখোঁজ হয় ২৩ জন। নদী ফুঁসে ওঠায় ও ভূমিধসের আশঙ্কায় ওই এলাকা থেকে প্রায় এক লাখ ২০ হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।সিচুয়ান প্রদেশের ওয়েনচুয়ানে ভূমিধসে ১৫ জনের মৃত্যু হয়েছে। ওই এলাকায় দুই বছর আগে বড় ধরনের ভূমিকম্পে ৮০ হাজারের বেশি লোক প্রাণ হারায়।এর আগে ঝউকুতে ভূমিধসে কমপক্ষে এক হাজার ২৫৪ জনের প্রাণহানি ঘটে। এপি, রয়টার্স।