চীনে উত্তর কোরিয়ার জঙ্গিবিমান বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে গত মঙ্গলবার উত্তর কোরিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের পাইলট নিহত হন। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহ্যাপ এ কথা জানায়।ইয়নহ্যাপ জানায়. বিধ্বস্ত বিমানটি উত্তর কোরিয়ার একটি জঙ্গিবিমান বলে ধারণা করা হচ্ছে। বিমানের পাইলট সপক্ষ ত্যাগ করে রাশিয়ায় যাওয়ার সময় উত্তর কোরিয়ার সীমান্তসংলগ্ন চীনের লিয়ানিং প্রদেশে এটি বিধ্বস্ত হয়।বিধ্বস্ত হওয়ার কারণ যান্ত্রিক ত্রুটি হতে পারে। এএফপি।