চীনে এক সন্তাননীতিতে সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনা পার্লামেন্টের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি আজ শনিবার আনুষ্ঠানিকভাবে এক সন্তাননীতিতে আনা সংস্কার প্রস্তাব অনুমোদন করেছে। এতে এক সন্তান থাকা দম্পতিরা আরেকটি সন্তান নিতে পারবেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ছয় দিনের বৈঠক শেষে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি এ-সংক্রান্ত একটি প্রস্তাব আজ অনুমোদন করেছে।

নভেম্বর মাসে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় কর্মকর্তারা এক বৈঠকে এই নীতিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছিলেন।

জনসংখ্যা কমানোর উদ্যোগ হিসেবে প্রায় তিন দশক আগে এই নীতি প্রবর্তন করেছিল চীন। তবে নীতিটি ক্রমশ অজনপ্রিয় হয়ে ওঠে।