চীনে এবার ১২০ কিলোমিটার দীর্ঘ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ যানজটে নাকাল হচ্ছে চীনের ইনার মঙ্গোলিয়া প্রদেশের মানুষ। গতকাল বৃহস্পতিবার প্রদেশ থেকে বেইজিংমুখী একটি মহাসড়কে প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে আটকা পড়ে প্রায় ১০ হাজার মালবাহী ট্রাক।চীনের সিসি টেলিভিশনের খবরে বলা হয়, কর্তৃপক্ষের প্রাণান্তকর চেষ্টায় বিকেল নাগাদ যানজটের জট খুলতে শুরু করে।ইনার মঙ্গোলিয়া ও হেবাই প্রদেশ এবং বেইজিংয়ের বিভিন্ন সড়কে প্রতিদিন প্রায় দুই কোটি লোক যাতায়াত করে। এ ছাড়া বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের উত্পাদিত পণ্য রপ্তানির জন্য এখানকার বিভিন্ন সড়ক দিয়ে জাহাজে পাঠানো হয়। তাই যানজট বলতে গেলে এখানকার নিত্যদিনের দৃশ্য। কয়েক দিন আগেও ইনার মঙ্গোলিয়ায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। ওই যানজট মুক্ত করতে কর্তৃপক্ষের নয় দিন সময় লেগে যায়। সরকারি হিসাব অনুসারে বেইজিংয়ে বর্তমানে ৫০ লাখ যানবাহন চলাচল করে। এএফপি।