চীনে খনিতে ভূমিধসে ১৬ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত জিনঝিয়াং এলাকায় একটি লোহার খনিতে গত মঙ্গলবার ভূমিধসে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ১২ জন। সরকারি বার্তা সংস্থা সিনহুয়া গতকাল বুধবার এ কথা জানায়।এ দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের অধিকাংশ খনিশ্রমিক। স্থানীয় জরুরি উদ্ধার কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা জানায়, ধ্বংসস্তূপের নিচ থেকে কাউকে জীবিত উদ্ধারের আশা খুবই ক্ষীণ।এদিকে ভূমিধসের ঘটনা এমন একসময়ে ঘটল, যখন চীনের বেশ কয়েকটি অঞ্চল ব্যাপক বৃষ্টিজনিত বিপর্যয় মোকাবিলা করছে। এ ছাড়া রাজধানী বেইজিংয়ে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টিপাতের কারণে ৭৭ জনের প্রাণহানি ঘটেছে। এএফপি।