চীনে গণতন্ত্রের গতি ধীর হলেও অপ্রতিরোধ্য: চেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে গণতান্ত্রিক পরিবর্তনের গতি ‘ধীর’ হলেও এ ব্যাপারে আশাবাদী দেশটির সদ্যদেশত্যাগীভিন্নমতাবলম্বী চেন গুয়াংচুং। গণতান্ত্রিক পরিবর্তন রোধ করা যাবে না বলেই তিনি মনে করেন। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর এই প্রথম জনসমক্ষে এসে এই মন্তব্য করলেন চেন। নিজ দেশের সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া এই আন্দোলনকারী বলেন, ‘গণতন্ত্রের পথে পর্বতসম যে বাধা রয়েছে, অনেকেই তা রাতারাতি সরিয়ে ফেলতে চান। এটি বাস্তবসম্মত নয়। এ লক্ষ্য অর্জনের জন্য আমাদের ধীরে ধীরে কাজ করে যেতে হবে।’ নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব ল এ পড়াশোনার জন্য চেনকে দেশত্যাগের অনুমতি দেওয়া হয়। চীনা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে ‘অভূতপূর্ব’ বলে উল্লেখ করে চেন বলেন, তারা এখন সঠিক পথে চলতে শুরু করেছে। অতীতে তারা কী কী করেছিল সেসব বিবেচনায় রাখা সত্ত্বেও এ কথা স্বীকার করতেই হবে। নিউইয়র্কে কাউন্সিল অন ফরেইন রিলেশনসের (সিএফআর) দপ্তরে চেন এই বক্তব্য দেন। তিনি চীনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে দেশটির কেন্দ্রীয় সরকার সংস্কারের জন্য প্রস্তুত রয়েছে বলে চেন আশা প্রকাশ করেন। যদিও স্থানীয় কয়েকটি কর্তৃপক্ষ বেশ পিছিয়ে রয়েছে এবং তাদের পরিবর্তন সময়সাপেক্ষ বলে তিনি সতর্ক করে দেন।চেন বলেন, আইন মেনে চলতে স্থানীয় কর্তৃপক্ষকে বাধ্য না করলে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। তবে ইন্টারনেটের এই যুগে অনেক কর্মকাণ্ড লুকিয়ে রাখা কর্তৃপক্ষের জন্য বেশ কঠিন হয়ে পড়েছে। ফলে তারা কিছুটা নমনীয় হতে বাধ্য হচ্ছে।চীনে আইনের শাসন বাস্তবায়নের জন্য আরও জোরালো উদ্যোগ নিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানান চেন। তবে পশ্চিমাদের গণতন্ত্র অনুকরণের জন্য চীনকে বাধ্য করা যাবে না বলে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘আমরা প্রাচ্যধারার গণতন্ত্র শিখতে চাই।’ গৃৃহবন্দী অবস্থা থেকে পালিয়ে চেন গত এপ্রিলে বেইজিংয়ের মার্কিন দূতাবাসে আশ্রয় নেন। অন্ধ এই ভিন্নমতাবলম্বী অবশেষে দুই সপ্তাহ আগে নিউইয়র্কে পৌঁছান। চেনের পরিবারের সদস্যরা এখনো চীনে রয়ে গেছেন। বিবিসি।