চীনে গর্ভপাতে বাধ্য করার অভিযোগের তদন্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গর্ভপাতে বাধ্য করার অভিযোগ তদন্ত করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সরকারের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এর আগে ওই মা ও মৃত রক্তাক্ত সাত মাসের শিশুটির ছবি ওয়েবসাইটে প্রকাশ করা হলে সমালোচনার ঝড় ওঠে।চীনা ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শোয়া ফেঙ্গ জিয়ানমেই নামের এক নারীর পাশে সদ্য গর্ভপাত ঘটানো তাঁর সাত মাসের মৃত রক্তাক্ত শিশু। জানা যায়, সরকারের এক-সন্তাননীতি অনুসরণে ব্যর্থ শানজি প্রদেশের ফেঙ্গ দ্বিতীয়বার গর্ভবতী হন। দ্বিতীয় সন্তান নেওয়ার জন্য তিনি জরিমানা দিতেও ব্যর্থ হন। এ অবস্থায় গর্ভধারণের পর সাত মাস পার হলেও তাঁকে গর্ভপাতে বাধ্য করা হয়। ঝেনপিং কাউন্টিতে এ গর্ভপাত ঘটানো হয়।ঘটনাটি প্রকাশের পর এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। চীনের ওয়েবসাইটগুলোতে এ ঘটনাকে ‘জাপানি শয়তান আর নাৎসি’ নিষ্ঠুরতার সঙ্গে তুলনা করে মন্তব্য প্রকাশ করা হয়। এএফপি।