চীনে চার বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর
মেকং নদীতে ১৩ জেলেকে হত্যার দায়ে চীনে গতকাল শুক্রবার মাদক চক্রের চার বিদেশি সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ইউনান প্রদেশেরে কানমিংয়ে লেথাল ইনজেকশন প্রয়োগে ওই চারজনের প্রাণদণ্ড কার্যকর করা হয়। তাঁদের মধ্যে মিয়ানমারের নাগরিক নাও খাম (৪৩) রয়েছেন। নাও একটি শক্তিশালী মাদক চক্রের নেতা। অন্য তিনজন তাঁর সহযোগী। তাঁরা হলেন: থাইল্যান্ডের হ্যাং খাম (৬১), ওয়াই লাই (৫৫) ও লাওসের ঝা ঝিকা (২৮)। সিসিটিভি নিউজ ওই চারজনকে কারাকক্ষ থেকে প্রাণদণ্ড কার্যকরের স্থানে নেওয়ার দৃশ্য সম্প্রচার করে। তবে মৃত্যুর মুহূর্তের দৃশ্য দেখানো হয়নি।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক খবরে বলা হয়, গত বছর শুনানি চলাকালে ওই চারজন ছাড়াও অন্য দুজন নরহত্যা, মাদক পাচার, অপহরণ ও ছিনতাইয়ের কাজে জড়িত থাকার কথা স্বীকার করে। খবরে আরও জানানো হয়, চীন, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভিয়েতনামের ওপর দিয়ে প্রবহমান মেকং নদীপথে মাদক পাচারকারী সবচেয়ে শক্তিশালী সশস্ত্র চক্রের প্রধান ছিলেন নাও। গত সপ্তাহে তাঁর একটি সাক্ষার্যাকার টেলিভিশন চ্যানেলটিতে প্রকাশ করা হয়। সেখানে নাও বলেন, ‘আমি আমার মাকে খুব মিস করছি। ওই নদীর চক্রে পড়ে ভালো মানুষেরাও নষ্ট হয়ে যায়। কিন্তু আমি আশা করি, আমার সন্তানেরা আমার পথ অনুসরণ করবে না। তারা পড়াশোনা করে নিজেদের উজ্জ্বল ভবিষ্যর্যা গড়ে তুলবে।’ এএফপি ও বিবিসি।