চীনে ছুরিকাঘাতে শিক্ষক ও তিন শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের পূর্বাঞ্চলে একটি বিদ্যালয়ে ছুরিকাঘাতে তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। ঘটনার পর স্কুলটি বন্ধ করে দেওয়া হয়েছে।কর্মকর্তারা জানান, গতকাল বুধবার শ্যানদং প্রদেশের শহরতলি জিবোতে একটি স্কুলে এক ব্যক্তি ছুরি নিয়ে প্রবেশ করে ছাত্রছাত্রী ও শিক্ষকদের এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে তিন শিশুসহ এক শিক্ষক নিহত হন। এ ছাড়া হামলায় ২০ জন শিশু ও স্কুলের কয়েকজন কর্মকর্তা আহত হন। তবে এ ধরনের খবরে অন্যরা উৎসাহিত হতে পারে এ আশঙ্কায় কর্মকর্তারা ঘটনার বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এপি ও এএফপি।