চীনে ছুরিকাঘাতে ২২ শিক্ষার্থী জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের হেনান প্রদেশের চেনপেং গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে ছুরি দিয়ে হামলা চালিয়ে ২২ শিক্ষার্থীকে জখম করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় শিক্ষার্থী ছাড়াও আরও একজন আহত হয়েছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানায়।বার্তা সংস্থা জানায়, এ ঘটনায় পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম মিন ইংজুন। তিনি ওই একই গ্রামের বাসিন্দা। তবে হামলার কারণ সম্বন্ধে এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি পুলিশ।পুলিশ জানায়, গতকাল স্থানীয় সময় সকাল আটটার দিকে ক্লাসের উদ্দেশে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যায়। হামলাকারী ওই ব্যক্তি এ সময় বিদ্যালয়ের প্রবেশপথেই প্রথমে একজন নারীর ওপরে হামলা চালান। পরে তিনি শিক্ষার্থীদেরও ছুরিকাঘাতে আহত করেন। বিবিসি।