চীনে তিনজনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ ক্ষমার আবেদন নাকচ করে দিয়ে ফিলিপাইনের তিন নাগরিককে ফাঁসি দিয়েছে চীন। মাদকদ্রব্য পাচারের অভিযোগে ২০০৮ সালে তাঁদের গ্রেপ্তার করা হয়। দেশটির দক্ষিণাঞ্চলীয় শানঝেং কারাগারে এলিজাবেথ বাতেনকে এবং বন্দরনগর জিয়ামেনে সালি ওরদিনারিও ও রামোন ক্রদোকে ফাঁসি দেওয়া হয়। ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট জেজোমার বিনাই গতকাল বুধবার বলেন, তাঁদের কূটনীতিকদের মাধ্যমে তিনি এই ফাঁসির ঘটনা শুনেছেন। বিবিসি।