চীনে তিব্বতিদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিব্বতের স্বাধীনতা ও নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামাকে নিজ দেশে ফিরতে দেওয়ার দাবিতে চীনের পশ্চিমাঞ্চলে হাজার হাজার তিব্বতি নাগরিক বিক্ষোভ করেছেন। চীনে কমিউনিস্ট পার্টির কংগ্রেস চলাকালে তাঁরা এ বিক্ষোভ করলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভে অংশগ্রহণকারীরা মূলত বিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা মিছিল নিয়ে পশ্চিমাঞ্চলীয় তংরেন শহর প্রদক্ষিণ করেন।বিক্ষোভ ছড়িয়ে পড়া এলাকায় চীন অভিযান চালিয়েছে। তা ছাড়া কোনো বিদেশি সাংবাদিককে বিক্ষোভকারীদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলে খবর পাওয়া গেছে।চলমান কংগ্রেসে অংশ নেওয়া প্রতিনিধিরা অভিযোগ করেন, দালাই লামা এই বিক্ষোভের মাধ্যমে দেশটিতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। বিবিসি।