চীনে দুই তিব্বতির আগুনে আত্মাহুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের সিচুয়ান প্রদেশে গত সোমবার দুই তিব্বতি কিশোর আগুনে আত্মাহুতি দিয়েছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে এ খবর প্রচারিত হয়েছে। লন্ডনভিত্তিক সংগঠন ফ্রি তিব্বত জানায়, সোমবার সকালে প্রদেশের আবা কাউন্টির কির্তি মঠের বাইরে চীনা শাসনের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে লবসাং কালসাং (১৮) এবং দামচোয়েক (১৭) নামের সাবেক দুই ভিক্ষু নিজেদের শরীরে আগুন লাগিয়ে দেয়। এরপর ২০ কদম যাওয়ার পর তারা মাটিতে পড়ে যায়। পরে চীনা কর্তৃপক্ষ দুজনকেই হাসপাতালে নিয়ে যায়। বিকেলের দিকে তারা মারা যায়। এ ঘটনায় কালসাংয়ের এক রুমমেটকে আটক করা হয়েছে। বিবিসি।