চীনে দুই দফা ভূমিকম্প ৭৫ জনের মৃত্যু
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল সোমবার সকালে দুই দফা ভূমিকম্পে অন্তত ৭৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে কমপক্ষে ৪০০ জন। সরকারি কর্মকর্তারা বলেন, দুর্গম পার্বত্য এলাকায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে গিয়ে উদ্ধারকর্মীরা বিভিন্ন বাধার মুখে পড়ছেন।
গানসু প্রদেশের দিংশি অঞ্চলের প্রশাসন জানায়, ভূমিকম্প দুটির মাত্রা ছিল ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ৬। এতে অন্তত ২১ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং কমপক্ষে এক হাজার ২০০ ভবন ধসে পড়ে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানায়, চীনে সকাল পৌনে আটটার দিকে প্রথম ভূমিকম্প আঘাত হানে। এটির উৎপত্তিস্থল ছিল গানসুর বেইদাও এলাকা থেকে ১৫১ কিলোমিটার পশ্চিমে ৯ দশমিক ৮ কিলোমিটার গভীরে। দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে সকাল নয়টা ১২ মিনিটে। এটির উৎপত্তিস্থল একই এলাকায় হলেও গভীরতা ছিল ১০ দশমিক ১ কিলোমিটার।
ঝ্যাং অঞ্চলে ৩৮০টি ভবন ধসে পড়েছে। আশপাশের ১৩টি শহরের সঙ্গে যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এএফপি।:n:
ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারীর প্রতীক্ষায়