চীনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সিনজিয়াং প্রদেশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ১৩ জন নিহত হয়েছে। পরে পুলিশ সাত দুর্বৃত্তকে গুলি করে হত্যা করে।কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার সিনজিয়াংয়ের দক্ষিণাঞ্চলীয় কাশগর শহরের কাছে ইয়েচেং কাউন্টির একটি রাস্তায় ওই হত্যাকাণ্ড ঘটে। প্রথমে নয়জন দুর্বৃত্ত ছুরি নিয়ে অতর্কিতে রাস্তার লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ১৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলি করে সাত দুর্বৃত্তকে হত্যা এবং অপর দুজনকে গ্রেপ্তার করে। তবে পুলিশ দুর্বৃত্তদের পরিচয় প্রকাশ করেনি।সিনজিয়াং প্রদেশে সংখ্যাগরিষ্ঠ হান ও সংখ্যালঘু মুসলিম উইঘুর সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইয়েচেং কাউন্টির অবস্থান ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীর রাজ্যের কাছাকাছি। রয়টার্স।