চীনে নতুন দল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবমাননাকরভাবে বিদায় নেওয়া চীনের কমিউনিস্ট পার্টির নেতা বো শিলাইয়ের সমর্থকেরা একটি রাজনৈতিক দল গঠন করেছেন।
চীনে কয়েক দশক ধরে নতুন রাজনৈতিক দল গঠন কার্যত নিষিদ্ধ। কমিউনিস্ট পার্টি দেশটির একমাত্র বৈধ দল। জি শিয়ান পার্টি (সংবিধানই সর্বোচ্চ কর্তৃপক্ষ) নামে ওই দলটি ৬ নভেম্বর গঠিত হয় বলে জানা গেছে। দলটি দুর্নীতির দায়ে কারাদণ্ড পাওয়া বো শিলাইকে ‘আজীবন চেয়ারম্যান’ ঘোষণা করেছে। দলটির অন্যতম প্রতিষ্ঠাতা ওয়াং জেং এ কথা বলেন। জেং বেইজিং ইনস্টিটিউট অব ইকোনমিকস অ্যান্ড ম্যানেজমেন্টের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ের সহযোগী অধ্যাপক। তিনি দাবি করেন, দেশের আইন অনুযায়ী দল গঠন অবৈধ নয়। রয়টার্স।