চীনে নার্সিং হোমে আগুন, মারা গেছে ১১ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের একটি নার্সিং হোমে এক রোগীর লাগিয়ে দেওয়া আগুনে পুড়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে হেইলংজিয়াং প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়।সিনহুয়ার খবরে বলা হয়, হেইলুন এলাকার ওই নার্সিং হোমের রোগী ওয়াং গুই (৪৫) অভিযোগ করেন, তাঁর ৩৩ ডলার খোয়া গেছে। এ নিয়ে একই কক্ষের অন্য এক রোগীর সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। এর একপর্যায়ে ওয়াং ওই কক্ষে আগুন ধরিয়ে দেন। পরে আগুনে পুড়ে ওয়াংসহ ১১ রোগীর মৃত্যু হয়। এ ছাড়া দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।নার্সিং হোমটিতে মোট ২৮৩ জন রোগী ছিলেন। তাঁদের বেশির ভাগই বয়স্ক। ওয়াং স্ট্রোকের শিকার হয়ে সেখানে ভর্তি হয়েছিলেন।চীনে আয়ের বৈষম্য বৃদ্ধি, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে সামাজিক অস্থিরতা বেড়েছে। এএফপি।