চীনে পুলিশের গুলিতে ১৩ হামলাকারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ের এক পুলিশ স্টেশনে হামলা চালালে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীদের ১৩ জন নিহত হয়। আজ শনিবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
স্থানীয় সরকারের ওয়েবসাইটে জানানো হয়, আজ সকালে হামলাকারীরা একটি গাড়ি নিয়ে পুলিশ স্টেশনে ঢুকে পড়ে এবং বিস্ফোরণ ঘটায়। হামলায় তিন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন, তবে কোনো বেসামরিক ব্যক্তি আহত হননি। পুলিশ গুলি ছুড়লে ১৩ জন হামলাকারী নিহত হয়।
চীনা কর্তৃপক্ষ হামলার জন্য মুসলিম উইঘুরদের দায়ী করছে। সম্প্রতি এই প্রদেশে হামলার সংখ্যা বেড়ে গেছে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি।