চীনে বন্যা ও প্রবল বৃষ্টিতে ৯১ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের উত্তর-পূর্ব ও দক্ষিণাঞ্চলে কয়েক দিনের প্রবল বৃষ্টিপাত ও বন্যার অন্তত ৯১ জনের মৃত্যু হয়েছে। আরও ১১১ জন নিখোঁজ রয়েছে।হেইলংজিয়াং, জিলিং, লিওয়াওনিং ও গুয়াংডং প্রদেশ থেকে প্রায় আট লাখ ৪০ হাজারের বেশি লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।চীনের বার্তা সংস্থা সিনহুয়া উত্তরের এই বন্যাকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছে।দক্ষিণ চীনে ঘূর্ণিঝড় উটরের কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। গত সপ্তাহে উটরের আঘাতে গুয়াংডং প্রদেশে ১০ জন নিহত হয়।এরই মধ্যে উত্তর-পশ্চিম লিয়াওনিং প্রদেশে গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত দমকা হাওয়া বয়ে গেছে। ফলে ফুশুন শহরের অনেক নদীর পানি বিপৎসীমার ওপর প্লাবিত হয়েছে।প্রবল বৃষ্টির কারণে ফুশুন শহরের রেল ও সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিবিসি।