চীনে বন্যায় ৭০ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনে ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৭০ জন প্রাণ হারিয়েছে। সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান।চীনের বেসামরিকবিষয়ক মন্ত্রণালয় গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, বন্যায় এ পর্যন্ত ২৯ জন নিখোঁজ ও অনেকেই আহত হয়েছে। এ ছাড়া এক লাখ ২০ হাজারেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। প্রায় ১৭ লাখ মানুষ বন্যাকবলিত এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়েছে। রয়টার্স।