চীনে বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে চীনে প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে বেশি আক্রান্ত হয়েছে। এমনটি ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার এই আনুপাতিক হার যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন (জেএএমএ) পরিচালিত একটি সমীক্ষায় এমন তথ্য বেরিয়ে এসেছে। সমীক্ষার ফলাফল অনুযায়ী ২০১০ সালে চীনে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের হার ছিল ১১ দশমিক ৬ শতাংশ। আর ২০১১ সালে যুক্তরাষ্ট্রে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের হার ছিল ১১ দশমিক ৩ শতাংশ। এএফপি।