চীনে বাসে আগুন নিহত ৪৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের বন্দরনগর জিয়ামেনে একটি বাসে আগুন ধরে বিস্ফোরণ ঘটলে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে। এতে ৩৪ জনের বেশি আহতও হয়। গত শুক্রবার সন্ধ্যার এ ঘটনা নাশকতা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ গতকাল শনিবার জানিয়েছে, এ ঘটনায় একজন সন্দেহভাজন পাওয়া গেছে। চীনের সরকারি সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, তদন্তকারী দল বাসটিতে পেট্রলের আলামত পেয়েছে। কিন্তু বাসটি ছিল ডিজেলচালিত। অফিস ছুটির সময় এ দুর্ঘটনা ঘটে। তাই বাসটিতে ছিল প্রচণ্ড ভিড়। পুলিশের প্রাথমিক এক তদন্তে দেখা গেছে, বাসটির চাকা ও জ্বালানির ট্যাংক অক্ষত। বিবিসির সাংহাই প্রতিবেদক জানিয়েছেন, সম্প্রতি চীনে সরকারি ভবন ও বাসে আগুন দেওয়ার ঘটনা বেড়েছে। ব্যক্তিগত বা রাজনৈতিক কারণে কিছু মানুষ এ ধরনের হামলা করছে। এর আগে ২০০৯ সালে এক বেকার লোক পেট্রল ঢেলে বাসে আগুন ধরিয়ে দেয়। এতে ওই ব্যক্তি নিজেসহ ২৬ জন নিহত হয়। বিবিসি।