চীনে বাড়ির দাম কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের প্রধান প্রধান শহরে এক মাসের ব্যবধানে বাড়ির দাম অনেক কমেছে। এতে নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির আবাসন খাতে। গতকাল শুক্রবার দেশটির সরকার এ কথা জানিয়েছে।চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির ৭০টি প্রধান শহরের মধ্যে ৪৩টি শহরে গত মার্চ মাসের তুলনায় এপ্রিলে বাড়ির দাম কমেছে। দাম অপরিবর্তিত ছিল ২৪টি শহরে। আর বেড়েছে শুধু তিনটি শহরের বাড়ির দাম।বাড়ির দামের নাগাল পেতে চীন এক বছরের বেশি সময় ধরে নানা পদক্ষেপ নিয়েছে। যেমন, দ্বিতীয় বাড়ি কেনার ওপর নিষেধাজ্ঞা, বাড়ি কেনা বাবদ সর্বনিম্ন এককালীন অর্থের (ডাউন পেমেন্ট) পরিমাণ বৃদ্ধি এবং নির্দিষ্ট শহরে সম্পদ করের প্রবর্তন।অর্থনীতিতে এর প্রভাব নিয়ে উদ্বেগ সত্ত্বেও কর্তৃপক্ষ তাদের কঠোর নীতি তেমন সহজ করেনি। এএফপি।