চীনে বিষাক্ত দুধ পানে তিন শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে বিষাক্ত রাসায়নিক পদার্থমিশ্রিত দুধ পান করে তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে ৩৫ জন অসুস্থ হয়ে পড়েছে। গতকাল শুক্রবার বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানায়।স্থানীয় সরকার ও স্বাস্থ্য বিভাগের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়, দুধ পানে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের বেশির ভাগই শিশু। তাদের ১৪ জনকে পিংলিয়াং শহরের দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, রোগীদের সবাই স্থানীয় দুটি দুগ্ধ খামারের সরবরাহ করা দুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এতে রাসায়নিক পদার্থ নাইট্রেট পাওয়া যায়। রয়টার্স।