চীনে ভাইস প্রেসিডেন্ট পদে নারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের সাবেক কেমিক্যাল ইঞ্জিনিয়ার লিও ইয়াংডংকে গত শনিবার ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এক দশকে দেশটির শীর্ষ পদে এই প্রথম কোনো নারীকে নিয়োগ দেওয়া হলো।লিওয়ের (৬৭) জন্ম চীনের পূর্বাঞ্চলীয় নানতোং শহরে। জাহাজ তৈরির জন্য এই শহর পরিচিত। তাঁর বাবা ছিলেন কৃষি উপমন্ত্রী এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের ঘনিষ্ঠ।লিও টিসিংঘুয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। একই বিশ্ববিদ্যালয়ে বিদায়ী প্রেসিডেন্ট হু জিনতাও ও নতুন প্রেসিডেন্ট শি জিনপিং পড়াশোনা করেন। জিনপিংয়ের বিষয়ও ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং।যাঁরাই তাঁর সঙ্গে মিশেছেন, একবাক্যে স্বীকার করেন, লিও মেধাবী, অমায়িক ও বন্ধুবৎসল। তাঁর চুল ছেলেদের মতো করে ছাঁটা। থাকেন কেতাদুরস্ত। তাঁর পোশাক পরা নিয়েও রয়েছে বিশেষ আগ্রহ। টেলিগ্রাফ।