চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় গতকাল রোববার উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। গতকাল রোববার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৯ জন। আহত হয়েছে প্রায় সাত হাজার।১৭ হাজারের বেশি সেনাসদস্য ও পুলিশ উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত অঞ্চলের ছবি তুলতে পাঁচটি মনুষ্যবিহীন বিমান কাজ করছে। বিমানে করে উদ্ধার ও ত্রাণ সরবরাহ করা হচ্ছে। চীনের নতুন প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেন, উদ্ধার অভিযান হলো প্রথম কাজ। ভূমিকম্প-পরবর্তী ২৪ ঘণ্টা জীবন বাঁচানোর উপযুক্ত সময়। গতকাল সকালে লুশান পিপলস হাসপাতালে আহত ব্যক্তিদের অনেককে অ্যাম্বুলেন্সে করে আনা হয়। তাদের হাসপাতালের বাইরে টানানো তাঁবুতে চিকিৎসাসেবা দেওয়া হয়।গত শনিবার ভূমিকম্পে বিদ্যালয় ভবন ধসে পড়ার হার ছিল বেশি। তাই সাধারণ মানুষের মনে ভবনগুলোর নির্মাণের মান নিয়ে প্রশ্ন উঠেছে। ভবনগুলো তৈরিতে দুর্নীতি হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।সাহায্যের হাত বাড়িয়েছে জাপান: গভীর সাগরে সীমানা নিয়ে কয়েক মাস ধরে চলা উত্তেজনাকে পাশে রেখে বিপদের দিনে চীনকে সহায়তা করতে এগিয়ে এসেছে জাপান। এএফপি।