চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান ও গুইঝাউ প্রদেশে গত শুক্রবারের কয়েক দফা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জন। উদ্ধারকারীরা দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছেন। ভূমিকম্পে আরও ৭৩০ জন আহত হয়েছেন।দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমের খবরে বলা হয়, ভূমিকম্প মূলত পাহাড়ি ও প্রত্যন্ত এলাকায় আঘাত হানে। এতে হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়। রাস্তায় ইট ও পাথর ছড়িয়ে পড়ে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। দেশটির প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও খুব শিগগির দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প দুই দফায় ওই এলাকায় আঘাত হানে। ইউনান প্রদেশে ছয় হাজার ৬৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত ও আরও চার লাখ ৩০ হাজার ঘরবাড়ি ক্ষয়গ্রস্ত হয়েছে। বিবিসি।