চীনে ভূমিধসে ১৮ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের একটি গ্রামে গতকাল বৃহস্পতিবার ভূমিধসে একটি প্রাথমিক বিদ্যালয় ও দুটি খামারবাড়িতে চাপা পড়ে ১৮ শিশুসহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সরকারি কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ঝাওতং সিটির ইলিয়াং কাউন্টির ঝেনহে গ্রামে গতকাল সকালে ওই ভূমিধস হয়। এ সময় আশপাশের লোকজন দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে সমর্থ হয়।ইলিয়াং কাউন্টির শিক্ষা বিভাগের প্রধান লি ঝং বলেন, ইউনানে গত মাসে ভূমিকম্পের পর শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ক্ষতি পুষিয়ে নিতে গতকাল ছুটির দিনেও ছাত্রছাত্রীরা ক্লাসে গিয়েছিল। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছেন। ইউনানে গত ৮ সেপ্টেম্বর টানা কয়েকটি ভূমিকম্পে ৮১ জনের মৃত্যু হয়। এএফপি ও বিবিসি।