চীনে মেলামিন মিশ্রিত ১০০ টন গুঁড়ো দুধ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের উত্তরাঞ্চল থেকে ১০০ টনেরও বেশি মেলামিন মেশানো গুঁড়ো দুধ আটক করা হয়েছে। গত শুক্রবার চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।সিনহুয়া জানায়, দেশটির হেবেই, শানজি ও তিয়ানজিন প্রদেশের চারটি ডেইরি ব্র্যান্ডের কোম্পানি থেকে শিল্পের রাসায়নিক মেলামিন মেশানো ১০৩ টন গুঁড়ো দুধ আটক করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন ৪১ জনকে আটক করা হয়েছে। এর আগে গত জুলাইয়ে গানসু ও কিংহাই প্রদেশে দুধের নমুনায় অনুমোদিত মাত্রার চেয়েও ৫০০ গুণ পর্যন্ত বেশি ক্ষতিকর মেলামিনের উপস্থিতি পাওয়া যায়। তখন থেকে এ পর্যন্ত কিংহাই প্রদেশ থেকে ১২৪ টনেরও বেশি মেলামিন মেশানো গুঁড়ো দুধ আটক করা হয়।২০০৮ সালে চীনে মেলামিন মেশানো গুঁড়ো দুধ খেয়ে ছয় শিশু মারা যায় এবং ৩০ হাজার শিশু অসুস্থ হয়ে পড়ে। রয়টার্স।