চীনে সমকামী নারীদের রক্তদানের অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমকামী নারীদের রক্তদানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে চীন। তবে ১৪ বছরের পুরোনো ওই নিষেধাজ্ঞা সমকামী পুরুষদের ওপর এখনো বহাল রয়েছে। কারণ, এই জনগোষ্ঠীর মাধ্যমে এইডস রোগ সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে বলে দেশটিতে ধারণা প্রচলিত রয়েছে।বেইজিং রেডক্রস রক্তকেন্দ্রের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে তাঁরা নির্দেশ পেয়েছেন। নতুন এই নির্দেশ অনুযায়ী, ভ্রাম্যমাণ বিভিন্ন রক্তকেন্দ্রে সমকামী রক্তদাতাদের রক্ত আগামী রোববার থেকে নিতে হবে।সমকামীদের সহায়তাকারী বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কমন ল্যাঙ্গুয়েজের পরিচালক জিয়ান বলেন, তিনি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং রক্তদানের জন্য তাঁর এনজিওর সদস্যদের সমন্বয়ের পরিকল্পনা করছেন। জিয়ান বলেন, কারও সমকামিতা এইডসের সংক্রমণের জন্য দায়ী নয়। বরং অনুচিত যৌন আচরণের মাধ্যমে এই রোগ ছড়ায়। পরিচয় গোপন রেখে সমকামীদের অনেকে আগে রক্তদান করেছে এবং নতুন নিয়মেও তারা তা করতে পারবে। পিটিআই।