চীনে সুপ্রিম কোর্টের সাবেক বিচারকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাত্ ও ঘুষ নেওয়ার দায়ে চীনের সুপ্রিম কোর্টের সাবেক একজন বিচারক হুয়াং সংইউকে গতকাল মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। চীনের হেবেই প্রদেশের ল্যাংফ্যাং মিউনিসিপ্যাল ইন্টারমিডিয়েট কোর্ট এ রায় দেন। আদালত সাবেক ওই বিচারকের সম্পদ বাজেয়াপ্তেরও আদেশ দিয়েছেন। খবর এএফপির চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে হুয়াংকে এ দণ্ড দেওয়া হলো। চীনে হুয়াং হচ্ছেন প্রথম বিচারক, যিনি দুর্নীতির দায়ে সাজা পেলেন। সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মামলার তদন্তের সময় হুয়াং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন।