চীনে সড়ক ও রেল দুর্ঘটনায় ৫১ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে পৃথক দুটি দুর্ঘটনায় গতকাল রোববার ৫১ জন নিহত এবং আহত হয়েছে ৭৬ জন। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানায়। চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের ফুক্সিন শহরে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩২ জন নিহত হয়। আহত হয়েছে ২৮ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্যদিকে পূর্বাঞ্চলীয় জিয়াংজি প্রদেশের পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৪৮ জন। ট্রেনটি সাংহাই থেকে গুইলিন যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এএফপি।