চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের হুনান প্রদেশে আজ শনিবার তরল দাহ্য পদার্থবাহী গাড়ি ও দূরপাল্লার দোতলা একটি বাসের সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। এ ঘটনায় আরও পাঁচটি গাড়ি আগুনে পুড়ে গেছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার খবরে জানানো হয়।
এএফপির খবরে বলা হয়, স্থানীয় সময় ভোর তিনটার দিকে দাহ্য পদার্থবাহী গাড়িটি যাত্রীবাহী দোতলা বাসটিকে ধাক্কা দেয়। এতে ওই গাড়িতে আগুন ধরে তা ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ৩৮ জন নিহত ও পাঁচজন আহত হয়। পাশে থাকা আরও পাঁচটি গাড়ি আগুনে পুড়ে যায়। সকাল আটটার দিকে ওই আগুন নিভিয়ে ফেলা হয়। দোতলা বাসটিতে ৫৩ জন যাত্রী ছিল।
এ ঘটনার পর যোগাযোগ মন্ত্রণালয়ের কর্তকর্তা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
গত বছর জুন মাসে চীনের ফুজিয়ান প্রদেশের জিয়ামেনে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪২ জন নিহত হয়েছিল।